Legal All in OneOne Stop, All LegalYour Legal Needs. Our Global Support.
বাংEN

আইনি সেবাসমূহ

পরামর্শ থেকে আদালত, খসড়া থেকে চূড়ান্ত রায় পর্যন্ত — প্রতিটি ধাপে পেশাদার আইনি সহায়তা। ব্যক্তি, পরিবার, ব্যবসা ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এক প্যানেল আইনজীবী। বারোটি সেবার ক্ষেত্র, এক ঠিকানা।

আইনি সেবা

আমাদের সেবার ক্ষেত্রসমূহ

আইনের বারোটি ক্ষেত্র, এক প্যানেল আইনজীবী। প্রতিটি ক্ষেত্র খুলে দেখুন আমরা ঠিক কী কী সামলাই। প্রবাসে থাকলেও প্রতিটি সেবা দূর থেকেই পাওয়া যায়।

০১৬টি সেবা

আইনগত মতামত ও করণীয় বিষয়ে পরামর্শ

করণীয় সম্পর্কে লিখিত মতামত ও বাস্তব পরামর্শ।

আমরা যা সামলাই

  • ✓মামলা সংক্রান্ত
  • ✓আইনের ব্যাখ্যা সংক্রান্ত
  • ✓চাকরি সংক্রান্ত
  • ✓সাধারণ অধিকার সংক্রান্ত
  • ✓শ্রম অধিকার সংক্রান্ত
  • ✓প্রশাসনিক সেবা সংক্রান্ত
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০২৫টি সেবা

লিটিগেশন ও আদালত ব্যবস্থাপনা

দেওয়ানি ও ফৌজদারি মামলা, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

আমরা যা সামলাই

  • ✓দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা (জমিজমা, চুক্তি ভঙ্গ, প্রতারণা, চেক ডিজঅনার বা এনআই অ্যাক্ট ইত্যাদি)
  • ✓হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট প্র্যাকটিস (রিট পিটিশন, আপিল, রিভিশন, কোম্পানি অ্যাফেয়ার্স সংক্রান্ত লিটিগেশন)
  • ✓পারিবারিক ও পারিবারিক সম্পত্তি আইনি সেবা (বিবাহবিচ্ছেদ, দেনমোহর, খোরপোষ, সন্তানের অভিভাবকত্ব বা কাস্টডি, উত্তরাধিকার নিষ্পত্তি)
  • ✓আগাম জামিন ও গ্রেপ্তারি পরোয়ানা (Warrant) নিরসনের আইনি পদক্ষেপ
  • ✓প্রবাসীর অনুপস্থিতিতে দেওয়ানি বা ফৌজদারি মামলায় আইনজীবী নিয়োগ ও আদালতে প্রতিনিধিত্ব
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৩৫টি সেবা

ড্রাফটিং

চুক্তি, বিধি, প্রবিধান ও উপ-আইনের নিখুঁত খসড়া প্রণয়ন।

আমরা যা সামলাই

  • ✓লিগ্যাল ড্রাফটিং
  • ✓লেজিসলেটিভ ড্রাফটিং
  • ✓বিধিমালা
  • ✓প্রবিধানমালা
  • ✓চাকরি বিধি ও প্রবিধি
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৪৩টি সেবা

কর্পোরেট, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সেবা

কোম্পানি গঠন, চুক্তি ও কমপ্লায়েন্স — প্রতিটি ব্যবসার জন্য।

আমরা যা সামলাই

  • ✓কোম্পানি গঠন ও নিবন্ধন (আরজেএসসি-তে প্রাইভেট/পাবলিক লিমিটেড, যৌথ মূলধনী ব্যবসা, বিদেশি কোম্পানির শাখা অফিস)
  • ✓ড্রাফটিং ও চুক্তি পর্যালোচনা (বাণিজ্যিক চুক্তি, সমঝোতা স্মারক বা MoU, কর্মসংস্থান চুক্তি, এনডিএ, ভেন্ডর চুক্তি)
  • ✓কর্পোরেট গভর্নেন্স ও কমপ্লায়েন্স (বাৎসরিক রিটার্ন ফাইল, শেয়ার স্থানান্তর, মূলধন বৃদ্ধি, কোম্পানি আইন মেনে চলা)
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৫৪টি সেবা

ব্যাংক, অর্থায়ন ও সিকিউরিটিজ আইন

ঋণ, জামানত, আদায় ও পুঁজিবাজার সংক্রান্ত আইনি সহায়তা।

আমরা যা সামলাই

  • ✓ব্যাংকিং লিগ্যাল ডকুমেন্টেশন (লোন ও মর্টগেজ ডকুমেন্টেশন, সার্চ রিপোর্ট প্রস্তুত, ভ্যালুয়েশন পারমিশন)
  • ✓ঋণ পুনরুদ্ধার (অর্থ ঋণ আদালত আইনের অধীনে পাওনা আদায়ের মামলা ও আইনি নোটিশ প্রেরণ)
  • ✓সিকিউরিটিজ ও পুঁজিবাজার সেবা (বিএসইসি-র নিয়ম মেনে আইপিও, রাইট শেয়ার, বন্ড ইস্যু, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সহায়তা)
  • ✓এনআরবি অ্যাকাউন্ট পরিচালনা, সঞ্চয়পত্র, বন্ড বা শেয়ারবাজারে বিনিয়োগ ও অর্থ স্থানান্তর সংক্রান্ত সহায়তা
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৬৫টি সেবা

জমি, সম্পত্তি ও অবকাঠামো

জমি ও সম্পত্তির যাচাই, রেজিস্ট্রেশন ও সুরক্ষা।

আমরা যা সামলাই

  • ✓জমির দলিল ও স্বত্ব যাচাই (টাইটেল সার্চ, ডিউ ডিলিজেন্স, চেইন অব ডিডস, খতিয়ান, রেকর্ড ও স্বত্ব পরীক্ষা করে লিগ্যাল অপিনিয়ন প্রদান)
  • ✓রিয়েল এস্টেট চুক্তি (ডেভেলপার ও জমির মালিকের চুক্তি, ফ্ল্যাট বিক্রয় চুক্তি, লিজ/ভাড়া চুক্তি)
  • ✓অবকাঠামো ও পিপিপি প্রকল্প (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও বড় অবকাঠামো প্রকল্পের আইনি ফ্রেমওয়ার্ক প্রস্তুত ও মূল্যায়ন)
  • ✓সম্পত্তি রেজিস্ট্রি ও নামজারি (সাব-রেজিস্ট্রি অফিসে জমি ক্রয়/বিক্রয়, এসি ল্যান্ড অফিসে নামজারি ও খাজনা পরিশোধ)
  • ✓সম্পত্তি পাহারা, আইনি নোটিশ প্রেরণ এবং নিষেধাজ্ঞা (Injunction) বা দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৭৩টি সেবা

আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ ও সমুদ্র আইন

বিদেশি বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও শিপিং সংক্রান্ত বিষয়।

আমরা যা সামলাই

  • ✓বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) ও বিডা (BIDA), বেজা, বেপজার অনুমোদন, ওয়ার্ক পারমিট ও ভিসা প্রসেসিং
  • ✓আন্তর্জাতিক বাণিজ্য ও ক্রস-বর্ডার লেনদেন (আমদানি-রপ্তানি বিরোধ, এলসি জটিলতা, আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি)
  • ✓সমুদ্র আইন ও এডমিরালটি (জাহাজের মালিকানা, মালবাহী বিরোধ, সামুদ্রিক দুর্ঘটনা, শিপ অ্যারেস্ট, পোর্ট প্রসেসিং)
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৮২টি সেবা

মেধা সম্পদ আইন

ব্র্যান্ড, উদ্ভাবন ও সৃজনশীল কাজ নিবন্ধন ও সুরক্ষা।

আমরা যা সামলাই

  • ✓ট্রেডমার্ক, পেটেন্ট ও কপিরাইট নিবন্ধন ও সুরক্ষা
  • ✓আইপি লঙ্ঘন প্রতিরোধ (পাইরেসি, ট্রেডমার্ক চুরি বা নকল পণ্যের বিরুদ্ধে আইনি নোটিশ ও মামলা)
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
০৯১টি সেবা

বিকল্প বিরোধ নিষ্পত্তি

আদালতের বাইরে দ্রুত ও গোপনীয়ভাবে বিরোধ নিষ্পত্তি।

আমরা যা সামলাই

  • ✓সালিশি (Arbitration) ও মধ্যস্থতা (Mediation) (আদালতের বাইরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক বা পারিবারিক বিরোধ নিষ্পত্তি)
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
১০৪টি সেবা

উদীয়মান ও নতুন সম্ভাবনাময় সেবা ক্ষেত্র

সাইবার, কর ও ভ্যাট, পরিবেশ ও AML — পরিবর্তনশীল অর্থনীতির জন্য।

আমরা যা সামলাই

  • ✓সাইবার আইন ও তথ্য সুরক্ষা (ডিজিটাল নিরাপত্তা, ডেটা প্রসেসিং কমপ্লায়েন্স, সাইবার অপরাধের আইনি পদক্ষেপ)
  • ✓ট্যাক্স, ভ্যাট ও শুল্ক পরামর্শ (কর পরিকল্পনা, বার্ষিক আয়কর রিটার্ন, টিআইএন প্রাপ্তি, ট্যাক্স সার্টিফিকেট, ভ্যাট কমপ্লায়েন্স, কাস্টমস বিরোধ)
  • ✓পরিবেশ ও জলবায়ু আইনি পরামর্শ (পরিবেশগত প্রভাব মূল্যায়ন বা EIA, পরিবেশ ছাড়পত্র, ESG কমপ্লায়েন্স)
  • ✓ফরেনসিক লিগ্যাল অডিট ও অ্যান্টি-মানি লন্ডারিং (AML) ডিউ ডিলিজেন্স
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
১১৫টি সেবা

ব্যক্তিগত, প্রবাসী ও প্রশাসনিক সেবা

পাওয়ার অব অ্যাটর্নি, সনদ, পারিবারিক বিষয় ও রেকর্ড সংশোধন।

আমরা যা সামলাই

  • ✓পাওয়ার অব অ্যাটর্নি (POA) খসড়া, প্রসেসিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিসি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস থেকে বৈধকরণ (Validation)
  • ✓দলিল, হলফনামা ও অ্যাফিডেভিট লিখন এবং পাওয়ার বাতিলকরণের ব্যবস্থা
  • ✓উত্তরাধিকার সনদ (Heirship/Succession Certificate) সংগ্রহ ও ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টন চুক্তি
  • ✓পারিবারিক ও ব্যক্তিগত বিষয় (বিয়ে নিবন্ধন, তালাক প্রসেসিং, দেনমোহর/খোরপোষ নিষ্পত্তি, চাইল্ড কাস্টডি)
  • ✓ডিজিটাল ও প্রশাসনিক নথি সংশোধন (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ সংশোধন এবং দূতাবাস/হাইকমিশন প্রত্যয়ন বা অ্যাপোস্টিল)
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
১২১৪টি সেবা

শ্রম ও কর্মসংস্থান আইন

দেশে ও প্রবাসে শ্রমিক ও কর্মীদের অধিকার রক্ষা।

আমরা যা সামলাই

দেশের অভ্যন্তরে শ্রম ও চাকরি সংক্রান্ত সমস্যা

  • ✓সঠিক সময়ে বেতন, ওভারটাইম, বোনাস বা মাতৃত্বকালীন সুবিধা না পাওয়া; চাকরি অবসানের পর প্রাপ্য পাওনা (Gratuity) পরিশোধে বিলম্ব বা অস্বীকার
  • ✓অন্যায্য বরখাস্ত (Illegal Termination) — শ্রম আইন না মেনে নোটিশ বা কারণ ছাড়াই হঠাৎ চাকরিচ্যুতি
  • ✓ট্রেড ইউনিয়ন গঠনে বাধা বা ইউনিয়ন নেতাদের হয়রানি (ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষি)
  • ✓কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি — অগ্নি-নিরাপত্তার অভাব, ঝুঁকিপূর্ণ পরিবেশ ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া
  • ✓নির্দিষ্ট কর্মঘণ্টার বেশি কাজ করিয়েও উপযুক্ত ওভারটাইম না দেওয়া
  • ✓নারী শ্রমিকের যৌন বা মানসিক হয়রানি এবং সমকাজে পুরুষের চেয়ে কম মজুরি

প্রবাসী বাংলাদেশিদের শ্রম সংক্রান্ত সমস্যা

  • ✓আকামা (Aqama) ও বৈধতার সংকট — কফিল আকামা নবায়ন না করা বা হঠাৎ 'হুরুব'/পলাতক মামলা দিয়ে অবৈধ বানিয়ে দেওয়া
  • ✓চুক্তিভঙ্গ ও কম বেতন — চুক্তিপত্রের চেয়ে কম বেতন-সুবিধা বা ভিন্ন কাজে নিয়োগ
  • ✓নিয়োগকর্তা কর্তৃক পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র অন্যায়ভাবে আটকে রাখা (আন্তর্জাতিক শ্রম কনভেনশন পরিপন্থী)
  • ✓শারীরিক ও মানসিক নির্যাতন — বিশেষত গৃহকর্মীদের দীর্ঘ কর্মঘণ্টা (১৮-২০ ঘণ্টা) এবং খাদ্য ও আশ্রয়ের অভাব
  • ✓নিজের আইনি অধিকার ও ILO কনভেনশনের সুরক্ষা না জানায় আইনি প্রতিকার না পাওয়া
  • ✓প্রবাসে দুর্ঘটনা বা মৃত্যুতে উপযুক্ত ক্ষতিপূরণ ও বীমার টাকা আদায়ে ব্যর্থতা
এই বিষয়ে জিজ্ঞাসা করুন
পরবর্তী ধাপ

আজই আপনার আইনি বিষয়টি নিয়ে কথা বলুন

একটি বার্তা পাঠান, আমাদের দল দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে।